জনপ্রশাসনে রদবদলে নতুন সচিব পেয়েছে প্রতিরক্ষা, খাদ্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার রাতে এসব পদে রদবদল করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। আর প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। অবসরে যাওয়ার সুবিধার্থে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানাকে ওএসডি করা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. লতিফুল ইসলাম শিবলী। এক বছরের চুক্তিতে তাঁকে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার রাতে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। মহাপরিচালক পদে গ্রেড-১ পদমর্যাদায় নিয়োগ...
১২ জন অতিরিক্ত সচিব এবং চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে রোববার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
জুলাই অভ্যুত্থান না ঘটলে অন্ধকার ঘরেই তাঁর জীবনের শেষ হতো বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান)। তিনি বলেছেন, জুলাইয়ের মাধ্যমে সৃষ্টিকর্তা তাঁকে দ্বিতীয় জীবন দিয়েছেন। আজ রোববার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত দুই দিনব্যাপী ‘উইটনেসেস টু জুলাই...
