কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাজারের দানবাক্সে এবার মিললো ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা। সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, ইউএনও রাইসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের উপস্থিতিতে দুটি দানবাক্স গননা শেষে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা হয়। এর আগে গত ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা ও গণনা করা হয়। সেদিন দানবাক্স থেকে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেন ইউএনও রাইসুল ইসলাম।