ঘাটাইলে রাতের আঁধারে সরকারি গাছ কেটে বাড়ি নির্মাণ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
- তদন্তে সত্যতা পেলেন উপজেলা প্রকৌশলীSet featured image
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের নন্দনগাতী গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মালিকানাধীন রাস্তার পাশের পাঁচটি গাছ কেটে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে ছোট জীবন ঘোষের বিরুদ্ধে। কেটে ফেলা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকার বেশি বলে জানা গেছে। গত ১৩ অক্টোবর ঘটনাটি ঘটে।
গতকাল সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঘাটাইল উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম। পরিদর্শন ও তদন্তে গাছ কাটার ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটাইল থেকে ভূঞাপুরগামী সড়কের জামুরিয়া ইউনিয়নের নন্দনগাতী গ্রামে রাস্তার পাশে এলজিইডির মালিকানাধীন আকাশমণি ও কালেক্টার প্রজাতির পাঁচটি গাছ ছিল।গাছগুলো কেটে সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। পাশাপাশি কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা কার্যালয়ে দেখা করতে বলা হয়।
নির্মাণশ্রমিক জহুরুল ইসলাম জানান, গাছগুলো কাঠ ব্যবসায়ী নাসির উদ্দিনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দা রমজান আলী (৩০) বলেন, বাড়ি নির্মাণের কাজ শুরুর আগে গাছগুলো কেটে ফেলা হয়।
এ বিষয়ে বাড়ির মালিক ছোট জীবন ঘোষ বলেন, পাঁচটি গাছ ছিল। সেগুলো কেটে বিক্রি করে দিয়েছি।
ঘাটাইল উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, “তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
