সংবাদ বিজ্ঞপ্তি · ২৬ অক্টোবর, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর তেমুখির মাসুক বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সহসভাপতি মকসুদ করিম নোহেল, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সিলেট জেলা যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব ও মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে নেতারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় সিলেটের রেজিস্ট্রি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। একই দিন বাদ এশা এয়ারপোর্ট রোডস্থ বাইশটিলার হযরত আলী (রা.) ইসলামিক সেন্টার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে।
গুগলে আমাদের খবর পেতে
