জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পঞ্চমবারের মতো সম্মাননা পেয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন।
রবিবার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়ায় জামাল উদ্দিনের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা আলোচনায় এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন বন্দর থানা পুলিশের অন্য সদস্যদেরও দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
পেশাগত নিষ্ঠা, জনসেবামূলক কর্মকাণ্ড এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অবদানের স্বীকৃতি হিসেবে এ ধরনের পুরস্কার গুরুত্বপূর্ণ।
পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মো. জামাল উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিআলো/আমিনা