মঙ্গলবার ইসরায়েলে সাধারণ নির্বাচন
মঙ্গলবার ইসরায়েলের জনগণ সাধারণ নির্বাচনে তাদের ভোট দিতে প্রস্তুত। একটি জনমত জরিপে ক্ষমতাসীন জোটের জন্য কঠিন লড়াইয়ের ইঙ্গিত থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকতে পারবেন কি না, সেদিকেই মনোযোগ আকৃষ্ট হচ্ছে।
২০২৩ সালের ৭ই অক্টোবর ইসলামিক গোষ্ঠী হামাসের ইসরায়েলে চালানো হামলা প্রতিরোধে ব্যর্থতার দায় কার উপর বর্তায়, তা একটি বড় বিতর্কের বিষয়। এই হামলায় দেশটিতে প্রায় ১,২০০ জন নিহত হন, গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করতে দেশটিকে যা প্ররোচিত করে।
প্রচারণার আরেকটি বড় বিষয় হলো কীভাবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যায়।
নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টিকে কেন্দ্র করেই ক্ষমতাসীন জোটটি গঠিত হয়েছে। এই জোটের দাবি, গাজা, লেবানন, ইরান ও অন্যান্য স্থানে সামরিক অভিযানের মাধ্যমে তারা ইসরায়েলের শত্রু গোষ্ঠীগুলোকে নজিরবিহীনভাবে দুর্বল করে দিয়েছে।
বিরোধী শিবিরের প্রধান দলটি হলো মধ্যপন্থী ইয়াশার পার্টি, যার নেতৃত্বে রয়েছেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সাবেক জেনারেল স্টাফ প্রধান গাদি আইজেনকোট।
বিরোধী দলগুলো সরকার পরিবর্তনের চেষ্টা করছে। হামাসের হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য নেতানিয়াহুকে দায়ী করে তারা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।