জয়া আহসান। ছবি: সংগৃহীত
-->দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনয়ে মুগ্ধ দর্শক। সৌন্দর্যেও কেড়েছেন কোটি ভক্তের হৃদয়। পর্দার বাইরে অবশ্য নিজের মতো করেই সময় কাটাতে ভালোবাসেন তিনি। প্রকৃতির প্রতি তার আলাদা টান। ব্যক্তিগত জীবন নিয়েও খুব একটা কথা বলেন না এই অভিনেত্রী।
তবে সামাজিক মাধ্যমে তার উপস্থিতি ভক্তদের জন্য নিয়ে আসে নানা মুহূর্তের খবর। বয়সের হিসাব যতই এগিয়ে চলুক, সৌন্দর্যে যেন সময়কে থমকে দিয়েছেন জয়া আহসান!
সোমবার ( ২৬ অক্টোবর ) নতুন একটি পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। নিজের একটি ছবির সঙ্গে লিখেছেন, ‘প্রেমে পড়া বারণ’। সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি। আর তাতেই ভক্তদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। হঠাৎ প্রেমে পড়তে বারণ কেন?
প্রকাশিত ছবিতে ভিন্নধর্মী সাজে ধরা দিয়েছেন জয়া। তার ক্যাপশনের ছোট্ট কথাটিই নজর কেড়েছে অনুরাগীদের। কেউ ভালোবাসা জানিয়েছেন। কেউ আবার মন্তব্যের ঘরে মজার ছলে নিজেদের মতামত তুলে ধরেছেন।
এর আগে সাদা শাড়ি ও গোলাপি ব্লাউজে কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন জয়া। সেসব ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালো না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা।’ প্রেম নিয়ে তার এমন লেখাও নজর কেড়েছিল ভক্তদের।
এবারের পোস্টেও প্রেমের প্রসঙ্গ। ফলে কৌতূহল আরও বেড়েছে। জয়ার পোস্টে একজন ভক্ত লিখেছেন, ‘প্রেমের স্বর্গ, প্রেমে নরক, প্রেমে বাঁচা মরা।’ আরেকজন মজার ছলে লিখেছেন, ‘ছোটবেলা থেকে এমনই দেখি, আর প্রেমে পড়বেন কেন।’ অন্য একজনের মন্তব্য, ‘প্রেমে না পড়ে উপায় আছে।’
ভক্তদের মন্তব্যে উঠে এসেছে হাস্যরস। রয়েছে ভালোবাসা ও মুগ্ধতাও। জয়ার সৌন্দর্য আর ব্যক্তিত্বের প্রশংসা করেছেন অনেকে।
তবে ‘প্রেমে পড়া বারণ’ লেখার পেছনে কোনো বিশেষ কারণ আছে কি না, তা জানাননি জয়া আহসান। ব্যক্তিগত জীবনের কোনো ঘটনার ইঙ্গিতও দেননি তিনি। তাই তার ছোট্ট ক্যাপশন ঘিরে কৌতূহল থাকছেই।
