কোন ইউনিয়নে কবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তা আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুর সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের কোনো সম্পর্ক নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো দাবি পায়নি নির্বাচন কমিশন বলেও জানান তিনি।
সানাউল্লাহ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যা যা প্রয়োজন, নির্বাচন কমিশন তার সবকিছুই করবে।
এ ছাড়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন বলে জানান এই নির্বাচন কমিশনার।
নতুন বছরের ব্যাংক ছুটির দিন ঘোষণা, পরিপত্র জারি
আওয়ামী লীগের সব অপরাধের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ’ আয়োজন
হেলমেট নয়, যেন প্লাস্টিকের বাটি: রাইড শেয়ারে বাড়ছে মৃত্যুঝুঁকি
