সকালে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. আবুল হোসেন মন্ডল। র‍্যালিটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
‘ফিরে দেখা সাহিত্য, সংস্কৃতি ও সংগঠন’-এর আয়োজনে দুপুরে কলেজের অন্নদামোহন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তাপস মাহমুদ, সদস্যসচিব শাকিল মাহমুদ ও আহ্বায়ক বাবুল সরকারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও গতিশীল করা এবং লেখক-পাঠকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৃজনশীলতার বন্ধন দৃঢ় করাই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য।
এবারের সাহিত্য উৎসবে রংপুর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী থেকে শতাধিক কবি ও লেখক অংশ নিয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলের কবি-লেখকদের পদচারণায় উৎসবটি পরিণত হয়েছে সাহিত্যপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনমেলায়। দিনব্যাপী এ আয়োজনে আলোচনা সভার পাশাপাশি বইমেলা ও নানা সাহিত্যিক আয়োজনের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে কারমাইকেল কলেজ ক্যাম্পাস।
শিল্পকলায় ঢাবির নাট্যোৎসবে মঞ্চস্থ হবে ‘পিয়ারু গাজির গল্পের দেশ’
শিল্পকলায় ‘ক্বান্দে ফারসি উৎসব’ ২১ ডিসেম্বর
চিঠির ভাঁজে জমে থাকা গল্প নিয়ে বিটিভিতে ‘ফিরে এসো চিঠি’
হারিয়ে যাওয়া গ্রামবাংলাকে আগলে রেখেছেন আতিকুর, মিঠাপুকুরে ব্যতিক্রমী পল্লী জাদুঘর
