দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি,মুক্তিযুদ্ধের সংগঠক, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আব্দুস শহীদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহীদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দিরাই পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকায় প্রয়াতের বাসভবন প্রাঙ্গণে আলোচনা এঅনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিরাই পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মরহুমের স্মৃতিচারণ করে দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শোয়েব হাসান, সাংবাদিক শামসুল ইসলাম সর্দার খেজুর, উপজেলা বিএনপির সদস্য সুমন মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
