লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে গুঁড়িয়ে গেছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ১১০ রানে অলআউট হওয়া পাকিস্তানকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পা রেখেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এই জয়ের ফলে টুর্নামেন্ট থেকে অলিখিতভাবে বাদ পড়েছে ইংল্যান্ড। আগামী রবিবারের ফাইনালে শিরোপার লড়াইয়ে আবারও মুখোমুখি হবে এই দুই দল।... বিস্তারিত
