মুম্বাইয়ে প্রায় পাঁচ বছর মডেলিং করেছেন। ‘মন ফাগুন’ ধারাবাহিকের পিহু চরিত্রে অভনিয় করে জনপ্রিয় হয়ে উঠেছেন সৃজলা গুহ। আট বছরের প্রেমের সম্পর্কে বিচ্ছেদ, ইনস্টাগ্রামে খোলামেলা ছবি থেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেলি ডান্স—নানান কারণে আলোচিত হয়েছেন বিভিন্ন সময়ে। এবার বিগ বস বাংলার সিজন ৩–তে অন্যতম প্রতিযোগী সৃজলা। ছবিতে ছবিতে তাঁর সম্পর্কে জানাচ্ছেন হাসান ইমাম
তবে কিশোর বয়সেই (১৬ বছর) মা–বাবাকে ছেড়ে একা অন্য শহরে চলে আসেন সৃজলা। বাবা চেয়েছিলেন মেয়ে চিকিৎসক হোক, তবে সৃজলা পদার্থবিজ্ঞান ভালোবাসতেন। তবে দুটির কোনোটাই নয়, শেষ পর্যন্ত পশুপাখিপ্রেমী এই অভিনেত্রী বেছে নেন প্রাণীবিদ্যামুম্বাইয়ে প্রায় পাঁচ বছর প্রথম সারির মডেল হিসেবে কাজ করেছেন। এর মধ্যে ভিন্ন ভাষার কিছু প্রজেক্টে অভিনয়ও করেছেন। এরপরই বড় সুযোগ পান বাংলা টেলিভিশন থেকেকরোনাকালের আগে আগে স্টার জলসার ‘মন ফাগুন’ ধারাবাহিক তাঁকে দ্রুত জনপ্রিয় করে তোলে। মুম্বাই ছেড়ে কলকাতায় থিতু হন সৃজলা। শুরুতে বাংলা বলতে খুব অসুবিধা হতো। অভিনয়ের আগে বাংলা সংলাপ লিখে নিতেন ইংরেজি হরফে। তারপর ‘বর্ণপরিচয়’ পড়তে শুরু করেন। এভাবেই একটু একটু করে বাংলার চর্চা বাড়ে সৃজলারঅভিনয়ে বাইরে লিখতে ভালোবাসেন সৃজলা। তাঁর দুটি কবিতার বই প্রকাশিত হয়েছেটিনএজেই সৃজলার বন্ধুত্ব হয় অভিনেতা রোহান ভট্টাচার্যের সঙ্গে। দুজন প্রায় একই সঙ্গে বেড়ে উঠেছেন। সেই বন্ধুত্বটাই একসময় প্রেমের সম্পর্কে গড়ায়। প্রায় আট বছর প্রেমের পর বিচ্ছেদ হয় রোহান–সৃজলার। তাঁদের বিচ্ছেদে ভক্তরাও অবাক হয়েছিলেন। তবে বিচ্ছেদের পর দুজন তিক্ততা না বাড়িয়ে বরং একে অন্যের ‘ওয়েল উইশার’ হিসেবেই থেকেছেনএরপর নিয়মিত সিনেমা, ধারাবাহিকের কাজ করছেন সৃজলা গুহ। ‘কলঙ্ক’, ‘পিকাসো’, ‘দাদুর কীর্তি’সহ অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সৃজলাসামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সরব। নিয়মিত ছবি ও ভিডিও আপলোড করেন। এবার অংশ নিয়েছেন বিগ বস বাংলা রিয়েলিটি শোতেকিশোরী বয়স থেকে একা বাইরে থাকায় সৃজলা বেশ শক্ত ধাঁচের। আর সেটারই প্রমাণ মেলে বিগ বসের বাড়িতে। সেখানে একটি খেলা চলাকালে সৃজলাকে কাঠের ঘোড়ার ওপর থেকে ফেলে দেন আরেক প্রতিযোগী নন্দিনী দত্ত। এরপর টানা পাঁচ দিন একা হাসপাতালের বিছানায় কাটাতে হয়েছে সৃজলাকেপরে জানা যায়, সৃজলা যে চোট পেয়েছেন, তাতে তাঁর ডিম্বাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। হাসপাতাল থেকে তাঁকে বাড়ি ফেরার সুযোগও দেওয়া হয়েছিল, তবে সৃজলা আবার বিগ বসের বাড়িতেই ফিরে আসেনআর ফিরেই দারুণভাবে খেলাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন। তবে বিগ বসের বাড়িতে ফিরলেও নন্দিনীকে তিনি মন থেকে ক্ষমা করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। এদিকে সৃজলার সেই আঘাতকে নিছক দুর্ঘটনা বলে অনেকবারই ক্ষমা চেয়েছেন নন্দিনী। এমনকি ক্যামেরার সামনে এসে তাঁর মা–বাবাকে উদ্দেশ করে একদিন বলতে শোনা যায়, ‘মা–বাবা, তোমরা আমার হয়ে সৃজলার মা–বাবার কাছে ক্ষমা চেয়ে এসো প্লিজ। আমি ইচ্ছা করে এমনটা করিনি।’তবে এসবের পরও মন গলেনি সৃজলার। আর তাই সামাজিক যোগাযোগমাধ্যমে এখন দুই অভিনেত্রীর ভক্তদের মধ্যে চলছে কথার লড়াই। বিগ বসের বাড়িতেও এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাকি সদস্যদের মধ্যেঅনেকে বলছেন, বিষয়টা মনে না রেখে সৃজলার এখন ক্ষমা করা উচিত। আবার কেউ কেউ মনে করছেন, আঘাতটি যতটা বড়, তা ক্ষমার অযোগ্য। আপাতত এমন লড়াই নিয়েই বিগ বস এই সপ্তাহ থেকে ফাইনালের দিকে যাচ্ছে। দিন ফুরিয়ে আসায় বিগ বসের বাড়িও যে উত্তপ্ত, সেটা নিশ্চয় সৃজলা–নন্দিনীও বুঝতে পারছেন