ফকিরহাটে পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
01/01/1970 12:00:00
ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন কুড়িঁ স্পোটস-২০২৬-২০২৭ (সিজন-২) এর ইউনিয়ন পর্যায়ে দল গঠন প্রতিযোগীতা শতবর্ষের ঐতিহ্যবাহী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে।
পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন।
প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপি নেতা এস এম খলিলুর রহমান, শেখ মোতালেব হোসেন, মিরাজুল ইসলাম মিরাজ, আব্দুল বারিক মোড়ল, শিক্ষকদের মধ্যে যথাত্রমে ফারহানা রহমান, লাইলী বেগম, গাজী আউব আলী, ইকবাল কবির, হাওলাদার বিল্লাল হোসেন, গাজী শহিদুল্লাহ ও আবু বক্কর আলী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
উল্লেখ্য বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ছাত্রছাত্রীরা ফুটবল দাবা হাডুডু সাতার ও ব্যাডমিন্টন প্রতিযোগীতায় অংশ গ্রহন করে এবং সেখান থেকে দল গঠনের মাধ্যমে বাছাই করা হয়।
