
প্রতীকী ছবি iStock
Published on
:
1 min read
বিমা পণ্যের বণ্টন ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট মহলের মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়াল বিমা নিয়ামক সংস্থা ইনশিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই)। এই বিষয়ে প্রকাশিত পরামর্শপত্রের উপরে মতামত জমা দেওয়ার শেষ দিন ২৫ অক্টোবর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর করা হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে নিয়ামক সংস্থাটি। বিমা শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষকে প্রস্তাবগুলি খতিয়ে দেখে নিজেদের মতামত জানানোর জন্য আরও সময় দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
