টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার গয়হাটা নাগরপুর শাখায় এ ঘটনা ঘটে। কার্যালয়ের নিচতলার একটি জানালা খুলে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গয়হাটা শাখার নিচতলার জানালা খুলে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক হারিজুর রহমান বলেন, ‘ব্যাংকের নৈশপ্রহরীর মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ‘গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। দেশে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রঞ্জু মণ্ডলের বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মদ বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী গ্রামের রঞ্জু মণ্ডলের নিজ বাড়িতে গোপন...
টাঙ্গাইলের মির্জাপুরে নিজেদের উদ্যোগে ৪০ লাখ টাকা দিয়ে ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছেন ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাওয়ায় গ্রামজুড়ে এখন উৎসবের আমেজ। জমি রেজিস্ট্রি উপলক্ষে আগামীকাল রোববার সকালে বাদ্যযন্ত্র বাজিয়ে ঘোড়ার গাড়ি
টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের মেইন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাত বাড়ালেই মিলছে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল। সিসাও পাওয়া যায় সহজে। এই চিত্র টাঙ্গাইলের ১২টি উপজেলার। খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবেই টাঙ্গাইলে মাদকসেবীর সংখ্যা ২ লক্ষাধিক। স্থানীয়দের হিসাবে মাদকাসক্তের সংখ্যা কয়েক গুণ বেশি।
