রাজস্থলীর বাঙ্গালহালিয়া উচ্চবিদ্যালয় পরিদর্শন করেছেন সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোগত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। বৃহস্পতিবার বাঙ্গালহালিয়া উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি উয়েমং মারমা। উপস্থিত ছিলেন বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ উ. চাইন্দাসারা, উপজেলার সাবেক চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মংছাখই মারমা প্রমুখ।
Rupali Bangladesh · General
উদ্যোগের আহ্বান
11/27/2026
এই উৎস থেকে শুধু সংক্ষিপ্ত অংশ পাওয়া গেছে। পূর্ণ প্রতিবেদনটি মূল সাইটে পড়ুন।
মূল প্রতিবেদনে যান ↗