Published on
:
1 min read
আর কয়েকদিন পরেই রাজ্যে শুরু হয়েছে যাবে পুরভোট। এই আবহে তমলুকে গিয়ে বড় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া পুরভোটে বিরোধীদের খাতাই খুলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
তমলুকে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘হলদিয়া পুরসভায় নির্বাচন আছে। দু-একদিনের মধ্যে বসব...পুরো জেলার কর্মীরা ঝাঁপিয়ে পড়বেন।’ ওই পুরভোটে ৩০টি আসন রয়েছে। সে প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘শূন্য করে দিতে হবে ৩০টি আসনে।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাটি হাতে বসানোর ডাক দেন তিনি।
হলদি নদীরে ওপারে নন্দীগ্রামে বিজেপি রেকর্ড ভোটে জিতেছে। হলদি নদীর এ পারে অর্থাৎ হলদিয়া পুরভোটেও কি একই ছবি দেখা যাবে? সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘হলদিয়া পুরভোটে বউনি করতে দেব না...লিখে রাখুন আমার নাম করে, জনগণ আমার সঙ্গে আছে।’
এই রাজ্যে গত বিধানসভা ভোটে ৪৬% ভোট পেয়ে সরকার গড়েছে বিজেপি। সেই কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি এই রাজ্যে ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে, সব নির্বাচনে জিতবে। তাঁর দাবি, ‘ফলতা পুননির্বাচন, রেজিনগর, নন্দীগ্রামে প্রমাণ হয়েছে। আগামী দিনে কর্পোরেশন-পুরসভা ভোটে প্রমাণ হবে। পঞ্চায়েত ভোটে প্রমাণ হবে।’
তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মলয় সিনহা বলেন, ‘খাতা খুলবে কি করে। ওদের (তৃণমূল) অস্তিত্ব নেই। নন্দীগ্রামে প্রার্থী দিতে পারেনি। ওদের ব্যাঙ্কেও খাতা নেই। ফলে খাতা খোলার কোনও প্রশ্ন নেই।’
FAQ
১. হলদিয়া পুরসভায় মোট কতগুলি আসন রয়েছে?
হলদিয়া পুরসভায় মোট ৩০টি আসন রয়েছে।
২. কোথায় দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী?
তমলুকে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে হলদিয়া পুরভোট নিয়ে এই মন্তব্য করেন তিনি।
৩. হলদিয়া পুরভোটে বিজেপির লক্ষ্য কী?
শুভেন্দু অধিকারী ৩০টি আসনেই জয়ের ডাক দিয়েছেন। বিরোধীদের আসনশূন্য করার কথাও বলেছেন তিনি।