রাজ্যে সড়ক পরিকাঠামোর উন্নতি এবং সেতু তৈরির জন্য বিপুল অঙ্কের বরাদ্দের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি X হ্যান্ডলে জানিয়েছে, সেন্ট্রাল রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচর ফান্ড (CRIF)-সড়ক প্রকল্পে অধীনে এই বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিল (CRIF)-এর আওতায় রাজ্যের ৩টি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য মোট ৬৭৯ কোটি ৫৫ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে।
হুগলি জেলায় দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু নির্মাণের জন্য CRIF-এর ‘সেতু বন্ধন’ প্রকল্পে ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা বরাদ্দ অনুমোদন করেছে কেন্দ্র।
এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের সড়ক যোগাযোগ ও সড়ক পরিকাঠামো আরও উন্নত হবে। নীতিন গড়কড়ি জানিয়েছেন, এই প্রকল্পগুলি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। যাতায়াতের সময় বাঁচাবে। তার হাত ধরে বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হবে।
তৃণমূল সরকারের আমলে রাজ্য সরকারের অসহযোগিতায় আটকে ছিল এই বরাদ্দ, অভিযোগ সরকারি সূত্রের।
📢West Bengal🛣️ In West Bengal, we have approved ₹679.55 crore for 3️⃣ road development projects under the Central Road and Infrastructure Fund (CRIF) – Roads Scheme. Additionally, ₹375.78 crore has been approved for the construction of a new bridge over the River Dwarakeshwar…
চলতি বছরের সেপ্টেম্বরে CRIF-এর আওতায় রাজ্যে ৬টি রাস্তার জন্য হাজার কোটি টাকারও বেশি অনুমোদন দেওয়া হয়েছিল। তার আগে চলতি বছরের মার্চেই একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।