চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘দরবার ওরশ বিরিয়ানি’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে কর্ণফুলী ক্রসিং বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফার নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে এই অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও কর্ণফুলী থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফা জানান, জনস্বার্থ রক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে উপজেলা প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর
