ঘূর্ণিঝড় অর্ণবের জেরে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই পরিস্থিতিতে চিন্তায় পড়ে গিয়েছেন সুন্দরবন এলাকার ধানচাষিরা। কোথাও বিঘার পর বিঘা জমির ধান গাছে শিস গজিয়ে গিয়েছে। কোথাও আবার ধান প্রায় পেকে গিয়েছে। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইলে ধান গাছের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কী ভাবে এখন জমির ধান বাড়ির উঠোনে তুলবেন? দিশেহারা হয়ে পড়েছেন ধানচাষিরা।