
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার রঙ্গমঞ্চ এলাকায় খাবারের গুণমান খতিয়ে দেখতে অভিযানে নামল খাদ্য দপ্তর। মঙ্গলবার পুলিশকে সঙ্গে নিয়ে ওই এলাকার ফাস্ট ফুড দোকানগুলিতে হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। অপরিচ্ছন্ন পরিবেশ এবং ফুড কালার ব্যবহার করা হচ্ছে এমন একাধিক অভিযোগে দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কয়েকটি দোকান থেকে খাবারের নমুনাও সংগ্রহ করেন আধিকারিকেরা। কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
