পুরভোটের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। কালীপুজোর পরই সম্ভবত পুরভোট। আর হলদিয়া পুরসভার ভোটে যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কোনও ভোট না পায়, একদম যাতে শূন্য হয়ে যায় সেই আবেদন করলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সুকান্ত মজুমদারের চ্যালেঞ্জ, ‘আগে নিজের বুথে জিতে দেখাক।’