এই সময়, নিমতা: পাসপোর্ট, ভিসা ছাড়াই বেআইনি ভাবে সীমান্ত টপকে এ দেশে আসার পরে গত প্রায় ২০ বছর ধরে উত্তর ২৪ পরগনার নিমতা এলাকায় দিব্যি সংসার পেতে বসেছিলেন এক বাংলাদেশি নাগরিক । গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে নিমতার বড়ফিঙা এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী এবং তাঁদের এক সন্তান-সহ মোট তিনজনকে পুলিশ আটক করেছে।
ধৃতেরা হলেন লিয়াকত আলি মোল্লা নার্গিস বিবি এবং তাঁদের একমাত্র ছেলে হুমায়ুন কবির। এঁরা সকলেই বাংলাদেশের খুলনা জেলার তেরখাদা থানার নাচুনিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা শনিবার জানান, তাঁরা চোরাপথে সীমান্ত টপকে এ দেশে এসে নিমতায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। তথ্য গোপন করে তাঁরা আধার কার্ড, প্যান কার্ড-সহ অন্যান্য নথিপত্র বানিয়ে নিয়েছেন। এমনকী তাঁরা এও জানিয়েছে, যত দিন এ রাজ্যে তৃণমূল সরকার ছিল, ততদিন তাঁদের কোনও অসুবিধা হয়নি। প্রশ্ন উঠছে, তবে কি তাঁরা তৃণমূল নেতাদের প্রশ্রয়েই এখানে সংসার পেতেছিলেন?
এ নিয়ে বিজেপির কটাক্ষ, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যে প্রক্রিয়া তৃণমূল আমলে শুরু হয়েছিল, এটা তারই একটা নুমুনা। পুলিশের সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই তিনজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
১. উত্তর ২৪ পরগনার নিমতা থেকে পুলিশ কাদের আটক করেছে?
বেআইনিভাবে এ দেশে এসে প্রায় ২০ বছর ধরে বসবাসকারী এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে পুলিশ আটক করেছে। ধৃতরা হলেন লিয়াকত আলি মোল্লা, নার্গিস বিবি এবং তাঁদের একমাত্র ছেলে হুমায়ুন কবির।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে নিমতার বড়ফিঙা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই তিনজনকে আটক করে।
৩. ধৃতদের বাড়ি বাংলাদেশের কোথায় এবং তাঁরা কীভাবে এ দেশে এসেছিলেন?
তাঁরা বাংলাদেশের খুলনা জেলার তেরখাদা থানার নাচুনিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্তদের দাবি অনুযায়ী, পাসপোর্ট বা ভিসা ছাড়াই চোরাপথে সীমান্ত টপকে তাঁরা এ দেশে এসেছিলেন এবং নিমতায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন।
৪. ধৃতরা এ দেশে কী কী নথিপত্র বানিয়ে নিয়েছিলেন?
অভিযুক্তরা জানিয়েছেন যে তথ্য গোপন করে তাঁরা আধার কার্ড, প্যান কার্ড-সহ অন্যান্য নথিপত্র বানিয়ে নিয়েছিলেন।
৫. এই ঘটনাকে কেন্দ্র করে কী রাজনৈতিক বিতর্ক ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে?
অভিযুক্তদের দাবি, রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন তাঁদের কোনো অসুবিধা হয়নি। এ নিয়ে প্রশ্ন উঠেছে যে তাঁরা তৃণমূল নেতাদের প্রশ্রয়েই এখানে ছিলেন কি না। পাশাপাশি বিজেপি কটাক্ষ করে বলেছে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যে প্রক্রিয়া তৃণমূল আমলে শুরু হয়েছিল, এটি তারই নমুনা।
৬. ধৃত তিনজনের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ নিচ্ছে?
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ওই তিনজনকে ইতিমধ্যেই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
