স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে আজ রাজধানীর একটি হাসপাতালে গেলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পরিদর্শনের সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক প্রতিমন্ত্রীকে ড. আবদুল মঈন খানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। এসময় মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্বাসকষ্ট ও হৃদ্রোগজনিত জটিলতা নিয়ে গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন ড. আবদুল মঈন খান। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
