ক্রিকেটের ব্যস্ত সূচি দিয়ে শুরু হবে মঙ্গলবারের খেলার দিন। দিনের আলোয় মাঠে গড়াবে টেস্ট ও ওয়ানডে, সন্ধ্যার পর টি-টোয়েন্টির উত্তাপ। রাত বাড়লে সেই উত্তাপ ছড়িয়ে পড়বে ফুটবলেও।
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার টেস্ট লড়াই থেকে শুরু করে ডর্টমুন্ড, রোমা ও লাৎসিওর ম্যাচ-সব মিলিয়ে ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ব্যস্ত এক দিন!
ক্রিকেটে দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। একই সময়ে পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু দুপুর ২টায়।
রাতে রয়েছে আরও দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ শুরু রাত ৮টা ৩০ মিনিটে।
নিউজিল্যান্ড ও ভারতের তৃতীয় টি-টোয়েন্টিও রয়েছে সূচিতে। বাংলাদেশ সময় ম্যাচটি দুপুর ১টায় শুরু হওয়ার কথা।
ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত। জার্মান বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ওয়ের্ডার ব্রেমেন। ইতালিয়ান সিরি আ-তে রাত ১১টা ৩০ মিনিটে সাসুলো মুখোমুখি হবে লাৎসিওর। এরপর রাত ১টা ৪৫ মিনিটে মাঠে নামবে রোমা ও ক্যালিয়ারি।
ক্রিকেট
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
তৃতীয় টেস্ট, প্রথম দিন
সরাসরি, দুপুর ২টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
পাকিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, দুপুর ২টা
টি স্পোর্টস, পিটিভি স্পোর্টস
নিউজিল্যান্ড-ভারত
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি, রাত ১টা
সনি স্পোর্টস, সনি লাইভ
আফগানিস্তান-জিম্বাবুয়ে
প্রথম টি-টোয়েন্টি
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট
ফ্যানকোড
ফুটবল
বুন্দেসলিগা
ডর্টমুন্ড-ওয়ের্ডার ব্রেমেন
সরাসরি, রাত ১টা ৪৫ মিনিট
ওয়ানফুটবল
ইতালিয়ান সিরি এ
সাসুলো-লাৎসিও
সরাসরি, রাত ১১টা ৩০ মিনিট
রোমা-ক্যালিয়ারি
সরাসরি, রাত ১টা ৪৫ মিনিট
জি৫
