
ছবি: Ei Samay
Published on
:
1 min read
হুগলির খানাকুলের জয়রামপুরে রবিবার বাসের ধাক্কায় মৃত্যু হয় একটি পোষ্য কুকুরের। এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজিত জনতা বাসচালকের উপর চড়াও হলে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। চালকদের নিরাপত্তার দাবিতে সোমবার সকাল থেকে খানাকুলের গণেশপুর এলাকায় বাস চলাচল বন্ধ করে দিয়েছেন কর্মীরা। পরে পুলিশের হস্তক্ষেপে চালককে ছেড়ে দেওয়া হয় এবং বাস পরিষেবা স্বাভাবিক হয়। বাস বন্ধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
