অনলাইন ডেস্ক:
তিনি সাথী বিউটি পার্লারের মালিক। এর আগে উত্তেজিত স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সাথী আক্তার উপজেলার হবিরবাড়ি গ্রামের আমজাদ মেস্ত্রীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নিজের বিউটি পার্লারে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ও দলটির নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন অবমাননাকর মন্তব্য করেন সাথী আক্তার। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী একত্রিত হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় তার প্রতিষ্ঠানে গিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বিএনপিকে নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
