সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ আদেশ দেওয়া হয়।
একই আদেশে মামলার সব নথি দেখাতে টাস্কফোর্সের প্রধান ও প্রসিকিউটর তানভীর জোহাকে আগামী ২৯ এপ্রিল তলব করেছেন হাইকোর্ট।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতকে জানান, সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত বলে টাস্কফোর্সকে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর জোহা।
অ্যাটর্নি জেনারেল আরও জানান, জিয়াউল আহসানের বাসায় ৬০০ সিডি পাওয়া গেছে। সাগর-রুনি হত্যার ক্লু খুঁজতে সেগুলো যাচাই-বাছাই চলছে।
বিআলো/শিলি