ভিনধর্মে বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। তবে স্বামী শাহনওয়াজ় শেখের সঙ্গে সংসারে একে অপরের ধর্ম ও সংস্কৃতিকে আপন করে নিয়েছেন দেবলীনা ভট্টাচার্য্য। মুম্বইয়ের বাড়িতে বাঙালি রীতিতে কোজাগরী লক্ষ্মীপুজো করে কী ভাবে ধরে রাখলেন শিকড়ের টান?
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৬:৪১
০১ / ১০
বঙ্গতনয়া দেবলীনা ভট্টাচার্য্য মুম্বইয়ে থাকলেও বাঙালি রীতিনীতি ভোলেননি। বাঙালির উৎসব-আচার মেনেই ঘরে ঘরে লক্ষ্মীপুজোর আবহে মেতে উঠলেন অভিনেত্রী।
০২ / ১০
আশ্বিনের পূর্ণিমায় বাড়িতে আয়োজন করলেন কোজাগরী লক্ষ্মীপুজোর। বাঙালি পরিবারের চেনা রীতিতেই দেবী লক্ষ্মীর আরাধনায় মাতলেন তিনি
০৩ / ১০
পুজোর দায়িত্ব নিজের হাতেই সামলালেন দেবলীনা। শুধু আয়োজন নয়, পাঠ করলেন লক্ষ্মীর পাঁচালিও।
০৪ / ১০
লক্ষ্মীপুজোয় সাবেক সাজে ধরা দিলেন অভিনেত্রী। আটপৌরে লাল শাড়ি, হলুদ ব্লাউজ, সোনার গয়না আর কপালে লাল টিপে বাঙালি সাজে নজর কাড়লেন তিনি।
০৫ / ১০
দেবীকে নিবেদন করলেন নাড়ু, সুজি, ফল-সহ নানা ধরনের ভোগ। ছোট্ট সিংহাসনে আমের পল্লব ও পদ্ম দিয়ে স্বস্তিক এঁকে প্রতিষ্ঠা করলেন লক্ষ্মীর ঘট।
০৬ / ১০
শঙ্খধ্বনিতে মুখর হয়ে উঠল পুজোর পরিবেশ। নিয়ম মেনে নিষ্ঠাভরে দেবী লক্ষ্মীর আরাধনা করলেন দেবলীনা।
০৭ / ১০
ভিনধর্মে বিয়ে করার পর থেকেই নানা সময়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। স্বামী শাহনওয়াজ় শেখের সঙ্গে তাঁর দাম্পত্য নিয়ে কম আলোচনা হয়নি।
০৮ / ১০
তবে সেই বিতর্ককে পাশে সরিয়ে নিজেদের মতো করেই সংসার সাজিয়েছেন দেবলীনা ও শাহনওয়াজ়। ধর্ম আলাদা হলেও একে অপরের বিশ্বাস ও সংস্কৃতিকে সম্মান করার বার্তাই যেন তাঁদের জীবনযাপনে স্পষ্ট।
০৯ / ১০
শুধু লক্ষ্মীপুজো নয়, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন উৎসব-অনুষ্ঠানেও যোগ দিতেও দেখা যায় দেবলীনাকে। এ সব আয়োজনে অনেক সময় সঙ্গী হন স্বামী শাহনওয়াজ় এবং তাঁদের পুত্র জয়ও।
১০ / ১০
ভিনধর্মে বিয়ে মানেই কি নিজের শিকড় থেকে দূরে সরে যাওয়া? দেবলীনার কোজাগরী উদ্যাপন যেন সেই ধারণার উল্টো ছবি তুলে ধরে। বাঙালি রীতিনীতি আঁকড়ে থাকার পাশাপাশি স্বামীর ধর্মকেও আপন করে নিয়ে নিজেদের মতো করেই উৎসবের আনন্দ ভাগ করে নেন তাঁরা। এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।
পরবর্তী গ্যালারি
শাঁখা-পলা, সিঁদুরে সাবেক সাজ, দুই সন্তানকে নিয়ে কোজাগরী লক্ষ্মীর আরাধনায় শ্রীময়ী, কেমন সাজল মল্লিকবাড়ি?
পরনে লাল পাড় সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর। সদরে লক্ষ্মীর পায়ের আলপনা আঁকা থেকে পুজোর আয়োজন, সবেতেই ব্যস্ত শ্রীময়ী। সদ্য মা হয়েও কোনও খামতি রাখেননি তিনি। দুই সন্তান ও স্বামী কাঞ্চনকে নিয়ে কেমন কাটল তাঁদের কোজাগরী লক্ষ্মীপুজো?
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৪:৫৫
০১ / ১২
বিয়ে, মাতৃত্ব, সংসার। গত দু’বছরে জীবনের একের পর এক নতুন অধ্যায়ে পা রেখেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। নানা কটাক্ষ, বিতর্ক পেরিয়ে এখন তাঁদের সংসারে দুই সন্তান। কোজাগরী লক্ষ্মীপুজোয় ঝলক মিলল সেই হ্যাপি ফ্যামিলির।
০২ / ১২
মল্লিকবাড়ির কোজাগরী লক্ষ্মীপুজো এ বার যেন আরও বিশেষ। মেয়ে কৃষভি ও সদ্যোজাত পুত্রসন্তান কৃষিভকে নিয়ে উৎসবের আনন্দে মেতেছেন কাঞ্চন ও শ্রীময়ী। দুই সন্তানকে ঘিরেই এখন তাঁদের সংসারের ব্যস্ততা তুঙ্গে।
০৩ / ১২
কৃষভিকে নিয়ে এর আগেও উৎসব কাটিয়েছেন দম্পতি। তবে এ বার পরিবারের সদস্য বেড়েছে। মেয়ের সঙ্গে এসেছে ছোট ভাইও। ফলে এ বারের পুজোয় আনন্দের মাত্রাও যেন কয়েক গুণ বেশি।
০৪ / ১২
পুজোর ঠিক আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। সদ্যোজাতকে নিয়ে নতুন জীবনের শুরু তাঁর। মাতৃত্বের এই নতুন অধ্যায়ের মধ্যেই উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে অভিনেত্রী।
০৫ / ১২
সদ্য মা হয়েছেন, তবু উৎসবের আনন্দে কোনও খামতি রাখতে চাননি শ্রীময়ী। পুজোয় ঘোরাঘুরি হোক বা বাড়ির লক্ষ্মীপুজোর প্রস্তুতি, সবেতেই তাঁর উৎসাহ চোখে পড়ার মতো। সংসার ও সন্তান সামলে উৎসবের আয়োজনেও সমান মন দিয়েছেন তিনি।
০৬ / ১২
লক্ষ্মীপুজোর দিন শ্রীময়ীর পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি। সঙ্গে লাল হাতকাটা ব্লাউজ, সোনার গয়না, শাঁখা-পলা। বাঙালি গৃহিণীর চিরাচরিত সাজেই ধরা দিলেন অভিনেত্রী। তাঁর সাবেক সাজ যেন উৎসবের আবহকে আরও জমিয়ে তুলেছিল।
০৭ / ১২
বাড়ির দরজায় মা লক্ষ্মীর পায়ের আলপনা এঁকেছেন শ্রীময়ী নিজেই। দেবীর সিংহাসন সাজানো হয়েছিল হলুদ গাঁদাফুলের মালা ও রংবেরঙের ফুলে। লক্ষ্মীঠাকুরের পাশাপাশি সাজানো হয়েছে অন্য দেবদেবীকেও। রয়েছেন শ্রীময়ীর সাধের জগন্নাথদেবও।
০৮ / ১২
স্ত্রীর সঙ্গে পুজোর আয়োজনেই শুধু নয়, আরাধনাতেও শামিল কাঞ্চন। হলুদ উত্তরীয় ও ধুতি পরে পুজোয় বসেছিলেন অভিনেতা। পুরোহিতের সঙ্গে যজ্ঞেও বসেন তিনি। সংসারের উৎসবের মুহূর্তে স্বামী-স্ত্রীকে দেখা গেল একই আবহে।
০৯ / ১২
বাবার পোশাকের সঙ্গে রং মিলিয়ে ছোট্ট কৃষভি সেজেছিল হলুদ চুড়িদারে। মা-বাবার সঙ্গে নিজস্বী তুলতেও দেখা গিয়েছে তাকে। পরিবারের এই ছোট ছোট মুহূর্তই যেন পুজোর আনন্দকে আরও সুন্দর করে তুলেছিল।
১০ / ১২
কৃষিভ ও কৃষভিকে কোলে নিয়ে একসঙ্গে ছবি তুলেছেন শ্রীময়ী। তবে সমাজমাধ্যমে এখনও ছোট ছেলের মুখ প্রকাশ করেননি কাঞ্চন-শ্রীময়ী। সন্তানদের ব্যক্তিগত মুহূর্ত আপাতত নিজেদের মধ্যেই রাখতে চাইছেন তারকাদম্পতি।
১১ / ১২
২০২৪ সালে বিয়ের পর থেকেই নানা কারণে আলোচনায় থেকেছেন কাঞ্চন ও শ্রীময়ী। বিয়ের কয়েক মাসের মধ্যেই প্রথম সন্তানের জন্ম, বয়সের বিস্তর ফারাক— সব মিলিয়ে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁদের।
১২ / ১২
তবে সেই আলোচনা পেরিয়ে দুই সন্তানকে নিয়ে সংসারে ব্যস্ত দম্পতি। কাঞ্চনের প্রতি শ্রীময়ীর দীর্ঘ দিনের ভালবাসা আর তাঁদের পারিবারিক জীবনের নতুন অধ্যায় এখন আলোচনার কেন্দ্রে। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।
