প্রভাতবেলা প্রতিবেদক ৯০ টাকার চা বিল নিয়ে বিতন্ডায় এক ব্যক্তিকে খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে।
আজ ২৭ অক্টোবর মঙ্গলবার বিকেল পৌঁনে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আলিফ উদ্দিন উরফে আলিফ দর্জি (৫৪)। তাঁর বাড়ী স্থানীয় আতুয়া গ্রামে। তিনি আলিম মেম্বারের বড়ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাম উদ্দিন নামের জনৈক দোকানদার রড দিয়ে আঘাত করলে আলিফ দর্জি ঘটনাস্থলেই প্রাণ হারান।
ইমাম উদ্দিন এর বাড়ী শাহবাজপুরের সায়পুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা প্রভাতবেলাকে জানান, ইমাম উদ্দিনের দোকানে আলিফ উদ্দিন উরফে আলিফ দর্জির ৯০ টাকা দেনা ছিল। চা পানের বিল বাবত ইমাম উদ্দিনের পাওনা। আজ মঙ্গলবার আলিফ দর্জি আবার চা খেতে গেলে ইমাম উদ্দিন পূর্বের পাওনা পরিশোধ করতে বলেন। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ইমাম উদ্দিন রড দিয়ে আলিফ দর্জির মাথায় সজোরে আঘাত করেন।
ঘটনাস্থলেই আলিফ দর্জি প্রাণ হারান। পরবর্তীতে তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইন পদক্ষেপ নিচ্ছে বলে স্থানীয় সুত্র জানায়।
সায়পুর গ্রামের, শাহবাজপুর বাজারের চা বিক্রেতা ইমাম উদ্দিন নামের একজন ৯০ টাকার চা বিলের বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে রড দিয়ে আঘাত করে হ ত্যা করে আতুয়া গ্রামের জনাব আলিফ দর্জিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাজারের দোকানদার ইমাম উদ্দিন র
The post ৯০ টাকার চা- বিল নিয়ে বিতণ্ডায় একজন খুন appeared first on Daily Provatbela.
