কালিম্পংয়ে সেবক করোনেশন ব্রিজ থেকে রংপো পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়ক ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর রাত ৯টা থেকে বন্ধ থাকবে। বিস্তারিত পড়ুন।
- ২৭ অক্টোবর, ২০২৬ ০০:২৯
কালিম্পংয়ে ফের রাতে বন্ধ থাকবে ১০ নম্বর জাতীয় সড়ক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেবক করোনেশন ব্রিজ-রংপো অংশে মেরামত এবং ভূমিধস প্রতিরোধের কাজের জন্য ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত রাতে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই নির্দেশ বলবত থাকবে। যাত্রীদের সেই মতো যাত্রার পরিকল্পনা করতে এবং সরকারি ট্রাফিক নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
