চাঁদপুর: চাঁদপুরের এক জাক উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত সবুজ বাংলা সঞ্চয় সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫অক্টোবর ) সন্ধ্যায় চাঁদপুর শহরের অভিজাত রেস্তুোরা এলিট চাইনিজে উক্ত সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত দিনের বিভিন্ন বিষয়ে এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা অংশ নেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা মো. সাইফুল ইসলাম রতন, মাসুদ রানা, মিজানুর রহমান, নুরু কাজী ও মাওলানা মো. সাইফুল্লাহ।
সভার শুরুতেই সংগঠনের বার্ষিক সাধারণ সভা এবং সকল সদস্যদেরই প্রথম উপস্থিতিতে সংগঠনের শুভ কামনা করে কেক কাটা হয়।
সভায় সংগঠনের সকল সদস্যদের প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে এবং আগামীতে সকলের সিদ্ধান্ত ক্রমে সংগঠনকে এগিয়ে নেওয়ার শপথের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করা হয়। সব শেষে সকল সদস্যরাসহ ডিনার অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সবুজ বাংলা সঞ্চয় সমবায় সমিতি ২০২৩ সালের জানুয়ারী মাসে গঠন করা হয়।
ফম/এমএমএ/
