ডমেস্টিক থ্রি টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে আজ। যেখানে ৬ দল তাদের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। ফরচুন গ্রুপ তারকা সমৃদ্ধ দল গঠন করেছে। তারপরও দলটির কর্ণধর মিজানুর রহমান আফসোস করেছেন তার প্রিয় দুই ক্রিকেটারকে দলে না পেয়ে।
মিজান বলেন, 'মাহমুদউল্লাহ রিয়াদকে নিতে পারিনি, আমাদের পয়েন্ট ছিল না। শরিফুলকেও নিতে পারিনি, পয়েন্ট ছিল না। এই দুটো আফসোস আমারও রয়ে গেছে। আমার পয়েন্ট যতটুকু ছিল, ততটুকুর মধ্যে আমি লড়াই করেছি। পয়েন্ট বেঁধে দেওয়া হলে এ ধরনের বিষয় ঘটে থাকে।'
নিলাম শেষে নিজের প্রতিক্রিয়ায় মিজানুর রহমান বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিতে পারিনি, আমাদের পয়েন্ট ছিল না। শরিফুলকেও নিতে পারিনি, পয়েন্ট ছিল না। এই দুটো আফসোস আমারও রয়ে গেছে। আমার পয়েন্ট যতটুকু ছিল, ততটুকুর মধ্যে আমি লড়াই করেছি। পয়েন্ট বেঁধে দেওয়া হলে এ ধরনের বিষয় ঘটে থাকে।’
তবে পছন্দের ক্রিকেটারদের না পেলেও দল গঠনে ভারসাম্য রাখার চেষ্টা করেছেন মিজান। অভিজ্ঞ তারকাদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদেরও দলে জায়গা দিয়েছেন তিনি। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা বলে জানান ফরচুন গ্রুপের কর্ণধার।
তরুণ ক্রিকেটারদের দলে নেওয়া প্রসঙ্গে মিজান বলেন, ‘কেবল তারকাদের নিয়েছি, এমন নয়। আব্দুল্লাহর মতো ছোট্ট একটা ছেলেকেও নিয়েছি। নিলয় রঞ্জন, যে সম্প্রতি খেলা শুরু করেছে, তাকেও নিয়েছি। তরুণ এবং আমাদের তারকা খেলোয়াড় সবার সমন্বয়েই দলটা গঠন করেছি। আমরা ভবিষ্যতের কথাও চিন্তা করছি।’
দলের অধিনায়কত্ব ও নেতৃত্বের সমন্বয় নিয়েও নিজের ভাবনার কথা তুলে ধরেন মিজানুর রহমান। তাঁর মতে, শুধু অধিনায়কের ওপর নির্ভর না করে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় থাকাটা গুরুত্বপূর্ণ।
পরে দলের অধিনায়ক প্রসঙ্গে মিজান বলেন, 'অধিনায়ক যে-ই হোক না কেন, আগে আমাদের সঙ্গে তামিম ইকবাল খেলত, তার সঙ্গে মুশফিক ভাই খেলতেন। মাহমুদউল্লাহ রিয়াদও খেলতেন। আমি দেখতাম, তামিম ভাই অধিনায়ক, কিন্তু সব সিদ্ধান্ত ভেতর থেকে মুশফিক ভাই নিচ্ছেন। এরকম একটা মেলবন্ধন তৈরি করার চিন্তা আমার সব সময় থাকে। সেটাই করেছি। আমার মনে হয়, আপনারা সেটা মাঠে দেখতে পাবেন।'
সব মিলিয়ে তারকা ক্রিকেটারদের অভিজ্ঞতা ও তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ার প্রত্যাশা ফরচুন গ্রুপের। নিলামে মাহমুদউল্লাহ ও শরিফুলকে না পাওয়ার আক্ষেপ থাকলেও দলীয় সমন্বয়ের মাধ্যমে মাঠে ভালো করার ব্যাপারে আশাবাদী মিজানুর রহমান।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
