বগুড়ার ধুনটে সরকারি নির্দেশনা অনুসরণ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ আলোচনা সভা সফল করতে উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আলী আজগর মান্নান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফয়জুল করিম খালিদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও ধুনট পৌরসভার সাবেক মেয়র মো. আলিমুদ্দিন হারুণ মন্ডল।
সভায় উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় সরকারি বিধিমালা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা, সেবার মান উন্নয়ন এবং নিয়ম-নীতি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আগামী বুধবার সমিতির কার্যালয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সরকারি বিধিবিধান যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই সভার প্রস্তুতি, স্থান ব্যবস্থাপনা ও সার্বিক কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় উপজেলার সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আগামী দিনের বিশেষ আলোচনা সভা সফল ও ফলপ্রসূ করার বিষয়ে উপস্থিত সবাই ঐকমত্য প্রকাশ করেন।
এ সময় উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
The post ধুনটে ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির প্রস্তুতি সভা appeared first on ভোরের চেতনা.
