পরনে মেরুন ঢিলেঢালা আনারকলি সালোয়ার সেট। খোলা চুল। চেহারায় মেকআপের লেশমাত্র নেই! বোট থেকে নেমে অত্যন্ত সন্তপর্ণে জেটিঘাটের সিঁড়ি বেয়ে উঠছেন অনুষ্কা শর্মা। আর এই গোটা সময়টায় স্ত্রীকে আগলে রেখেছেন বিরাট কোহলি! ছবিশিকারিদের সুবাদে এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত প্রকাশ্যে আসতেই অনুষ্কা শর্মার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন তুঙ্গে।
বোট থেকে নেমে ধীরে-সুস্থে জেটিঘাটের সিঁড়ির দিকে যাচ্ছেন অনুষ্কা শর্মা। সামনে ভিড় ঠেলে স্ত্রীকে জায়গা করে দিচ্ছেন কিং কোহলি। মুখে মাস্ক।
সম্প্রতি মুম্বইতে কৃষ্ণদাসের কীর্তন শুনতে গিয়েছিলেন বিরুষ্কা। বিগত কয়েক বছর ধরেই গ্ল্যামারদুনিয়ার আলো থেকে দূরে ধর্মে-কর্মে মন দিয়েছেন দম্পতি। সেসব ভিডিও যখন নেটভুবনে প্রশংসা কুড়োচ্ছে, তার মাঝেই ইন্ডিয়া গেট সংলগ্ন জেটিঘাট থেকে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যে লেন্সবন্দি মুহূর্ত নিয়ে আপাতত চর্চার অন্ত নেই। এদিন আলিবাগ থেকে ফিরছিলেন বিরুষ্কা। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, বোট থেকে নেমে ধীরে-সুস্থে জেটিঘাটের সিঁড়ির দিকে যাচ্ছেন অনুষ্কা শর্মা। সামনে ভিড় ঠেলে স্ত্রীকে জায়গা করে দিচ্ছেন কিং কোহলি। মুখে মাস্ক। গল্প করতে করতে খোশমেজাজেই সিঁড়ি বেয়ে উঠছিলেন তাঁরা। তবে সেলেব দম্পতির খুনসুটির থেকেও নেটবাসিন্দাদের চোখ গিয়েছে অভিনেত্রীর পরনে পোশাকের দিকে। ঢিলেঢালা পোশাকের অন্দর থেকে উঁকি দিচ্ছে হালকা স্ফীতোদর। কারও বা আবার নজর পড়েছে তাঁর হাঁটাচলার দিকে। আর তাতেই বিরাট-অনুষ্কার তৃতীয়বার বাবা-মা হওয়ার জল্পনা শুরু হয়েছে।
একবাক্যে সকলেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বিরুষ্কা কি তৃতীয় সন্তানের অপেক্ষায়? কারও বা প্রশ্ন, ভামিকা এবং অকায়ের কি এবার দাদা-দিদি হিসেবে প্রোমোশন হতে চলেছে? এহেন নানা কৌতূহলে ছেয়ে গিয়েছে নেটপাড়া। আর তাতেই তোলপাড় বলিমহল থেকে নেটভুবন। রবিবার মুম্বইয়ে আমেরিকান সঙ্গীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে ভক্তি সাগরে ডুব দিয়েছিলেন বিরাট- অনুষ্কা। তারকা দম্পতির সেই আধ্যাত্মিক মুহূর্তও ভাইরাল। যেখানে হাততালি দিয়ে কীর্তনের সুর উপভোগ করতে দেখা যায় দু’জনকে। মৃদুস্বরে ভক্তিগীতিতে গলাও মেলাচ্ছিলেন বিরুষ্কা।
View this post on Instagram
