‘ছেলে অন্যায় করেছে, শাস্তি পেয়েছে’
গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রহ্লাদ দাসের এনকাউন্টারে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন তাঁর বাবা-মা। ছেলের এই পরিণতিতে মা-বাবার কণ্ঠে উঠে এল সত্যের কথা। ‘ছেলে অন্যায় করেছে, শাস্তি পেয়েছে।’এমনটাই বললেন নিহত প্রহ্লাদ দাসের মা। পাশাপাশি ছেলের এনকাউন্টারে খুশি বাবাও।
