সিলেট অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টায় নগরীর শাহপরাণ থানার বংশীধর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল মালেক (৪০)। তিনি বংশীধর এলাকার হারিছ আলীর ছেলে
পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুল মালেক শাহপরাণ (রহ.) থানার একটি মামলায় তিনি সন্দিগ্ধ আসামি। সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন কর্মী।
পুলিশ জানায়, আজ বুধবার গ্রেপ্তার আব্দুল মালেককে আদালতে সোপর্দ করা হয়েছে।
