প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে ব্রাজিলের লুলা পুনর্নির্বাচিত
গত রবিবারের দ্বিতীয় দফা ভোটে ডানপন্থী সেনেটর ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্থ মেয়াদ নিশ্চিত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
দেশটির নির্বাচন কর্তৃপক্ষ জানায়, ৯৯.৯ শতাংশ ভোট গণনা শেষে বামপন্থী বর্তমান প্রেসিডেন্ট ৫১.৭ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর জ্যেষ্ঠ পুত্র বলসোনারো পেয়েছেন ৪৮.২ শতাংশ ভোট।
ভোটগ্রহণের সময়সীমা আরও দুই ঘণ্টা বৃদ্ধির সুপ্রিম কোর্টের রায়ের পর ভোট গণনা শুরু হয়।
নির্বাচন প্রচারাভিযান চলাকালে বৈষম্য কমানোর পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক এবং অন্যান্য পদক্ষেপ মোকাবিলা করার তার অবস্থানের উপর জোর দিয়েছিলেন লুলা।
বলসোনারো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং ওয়াশিংটনের সাথে সঙ্গতি রেখে অন্যান্য নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন।