এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী চন্দনাইশ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশ ও পতিত জমিতে বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির মোট চার হাজার গাছের চারা রোপণ করা হবে। উপজেলার বিভিন্ন এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে। পাশাপাশি পরিকল্পিতভাবে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে কর্মসূচিটি দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বাড়াতেও সহায়ক হবে।
The post চন্দনাইশে একদিনে ৪ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ appeared first on ভোরের চেতনা.
