নির্ধারিত সময়ে চেয়ে প্রায় ৪৫ মিনিট পরে শুরু হলো ব্যালন ডি’অরের অনুষ্ঠান। লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে প্রথমেই ঘোষণা করা হলো ২০২৫/২৬ মৌসুমের সেরা উদীয়মান পুরুষ ফুটবলারের নাম। সেই পুরস্কার গেছে লামিনে ইয়ামালের হাতে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ২০২৬ ব্যালন ডি’অর অনুষ্ঠানে সেরা উদীয়মান ফুটবলারের নাম ঘোষণা করেন ইউক্রেন কিংবদন্তি আন্দ্রে শেভচেঙ্কো। তার হাত থেকেই ছেলেদের ২০২৬ তরুণ উদীয়মান খেলোয়াড়ের ট্রফি নেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল।
টানা তিন আসরে সেরা উদীয়মান পুরুষ ফুটবলারের পুরস্কার জিতলেন ইয়ামাল। এর আগে ২০২৪ ও ২০২৫ আসরেও সেরা উদীয়মান পুরুষ ফুটবলারের পুরস্কার জেতেন তিনি।
সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হওয়ার পর অনুভুতী প্রকাশ করতে গিয়ে ইয়ামাল বলেন, ‘আমার মনে হয় এই পুরস্কারটি পাউ কুবারসির পাওয়া উচিত ছিল। বিশেষ করে এই পুরস্কারটার কথা যখন আমরা বলি, তখন আমার মনে হয় পাউ-ই সবচেয়ে বেশি যোগ্য।’
এরপরই ঘোষণা করা হয় সেরা নারী উদীয়মান ফুটবলারের নাম। এই পুরস্কার উঠেছে বার্সেলোনার নারী দলের ফুটবলার ভিকি লোপেজের হাতে। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন তিনি।
সংশ্লিষ্ট সংবাদ: ব্যালন ডি’অর
২১ মিনিট আগে
১ ঘন্টা আগে
১ ঘন্টা আগে
