জুনিয়রদের বিশ্বকাপে ছুটছে ভারতের জয়রথ! রুদ্ধশ্বাস ম্যাচে বাহরিনকে ৪-৩ গোলে হারাল বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা। ফিফা আয়োজিত প্রথম ম্যাচে লাওসের বিরুদ্ধে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে দুরন্ত ফুটবল উপহার দেয় ‘ব্লু কল্টস’। জয়ের হ্যাটট্রিকের পর গ্রানাডার বিরুদ্ধে ‘জেতা ম্যাচ’ ড্র করেছিল ভারত। সেই ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে অতীতের ভুল আর করল না ভারতের জুনিয়ররা।
বাহরিনের বিরুদ্ধে দুর্দান্ত শুরু করে বিবিয়ানোর ছেলেরা। ১৬ মিনিটে প্রথম গোলটি করেন ম্যাকডনিশ এনগাইরাংবাম। ১৯ মিনিটে ব্যবধান বাড়ান আর লালরেমরুয়াতফেলা। বিরতির সময় ২-০ গোলে এগিয়েও গিয়েছিল ভারতীয় অনূর্ধ্ব-১৫ দল। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে যায়। গোলের চেষ্টায় মরিয়া হয়ে শুরু থেকেই পালটা আক্রমণে ওঠে বাহরিন। ২৪ মিনিটে ফ্রিকিক থেকে তাদের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পরের প্রচেষ্টাও লক্ষ্যভ্রষ্ট। তবু বিপদ কাটেনি ভারতের। ২৮ মিনিটে রাশেদ আবদুলরহমানের গোলে ব্যবধান কমায় বাহরিন। পরের সমতায় ফেরান জিয়াদ আউন।
ম্যাচের টুইস্ট তখনও বাকি ছিল। চাপের মুখেও হাল ছাড়েনি ব্লু কোল্টস। খেলার গতির বিরুদ্ধে গিয়ে ৩৮ মিনিটে ফের গোল করে ভারতকে এগিয়ে দেন লালরেমরুয়াতফেলা। তার ঠিক পরের মিনিটেই নিবাস মিতেই ওয়াহেংবামের গোলে স্কোরলাইন হয় ৪-২। শেষ মিনিটে বাহরিনের হয়ে জিয়াদ ব্যবধান কমালেও তাতে জয় আটকায়নি ভারতের।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
