প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ধুন্ধুমার। যুবক-সহ তার পরিবারকে মারধরের অভিযোগ। চূড়ান্ত উত্তেজনা বেহালার সরশুনায়। নিজেদের প্রাণ বাঁচাতেই ওই যুবক, তাঁর বন্ধু ও বাবাকে প্রকাশ্য রাস্তায় চরম হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, যুবতীর পরিবার একসঙ্গে তাঁদের রাস্তায় দেখতে পেলেই ছেলেটিকে আটকে মারধর শুরু করে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে দেওয়া হয় চরম হুঁশিয়ারি। খাস কলকাতায় এমন বর্বরতার ঘটনায় স্তম্ভিত সকলেই।