গাইবান্ধায় পৃথক অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু বকর সিদ্দিক ও সাবেক দপ্তর সম্পাদক মো. মাসুদ রানাকে গ্রেপ্তার…
গাইবান্ধায় পৃথক অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু বকর সিদ্দিক ও সাবেক দপ্তর সম্পাদক মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু বকর সিদ্দিককে তাঁর বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত ছোট ভাই মো. হামিদের তিনতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে গ্রেপ্তার করা হয়।
পৃথক দুটি অভিযানে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
