Published on
:
2 min read
ভারতের Mid Size SUV সেগমেন্টে নয়া সংযোজন করল Hyundai। সোমবারই ভারতের বাজারে লঞ্চ হয়েছে নতুন Hyundai Bayon গাড়িটি। Creta ছাড়া এটিই দেশের বাজারে Hyundai-এর দ্বিতীয় Mid Size SUV। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং অথোরাইজ়ড শোরুম থেকে বুকিং শুরু হয়েছে গাড়ির। কত দাম এই গাড়ির, কী কী ফিচার রয়েছে এই গাড়িতে? জেনে নিন বিস্তারিত।
ডিজ়াইন ও ফিচার
আধুনিক ও স্লিক ডিজ়াইনের এই গাড়িটির লুক অত্যন্ত আকর্ষণীয়। সামনে রয়েছে মাল্টি লেয়ারড ডিজ়াইন এবং স্প্লিট হেডলাইট। এ ছাড়াও, থাকছে Slim LED DRL সেটআপ। কালো ও সিলভারের ছোঁয়া গাড়িটির লুক আরও আকর্ষণীয় করে তুলেছে। গাড়ির পেছনে রয়েছে LED Tail Lamp। টেল গেটের উপরে Bayon-এর বিশেষ ব্র্যান্ডিং রয়েছে। এ ছাড়াও রয়েছে বড় ও Petal Style অ্যালয় হুইল।
গাড়িটি প্রায় ৪,২৪৫ মিলিমিটার লম্বা, ১,৮১০ মিলিমিটার চওড়া। গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫ মিলিমিটার। পেছনে একটি ৫০৫ লিটারের বুট স্পেস রয়েছে।
ফিচার
গাড়ির সামনের কেবিনে দু’টি ১২.৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এর মধ্যে একটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং অন্যটি ইনফোটেনমেন্ট সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়। এর পাশাপাশি, গাড়িটিতে Connected Car Navigation Cockpit-এর ফিচার রয়েছে। রয়েছে Generative AI Voice Assistance-এর ফিচারও। গাড়িটির ইনফোটেনমেন্ট সিস্টেমটি ১০টি ভারতীয় ভাষায় কাজ করতে সক্ষম।
সেফটির জন্য রয়েছে ৮০টিরও বেশি অ্যাডভান্সড ফিচার। ছ’টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, Hyundai SmartSense Level 2 Pro ADAS, ব্লাইন্ড স্পট ওয়ার্নিং, Lane Keeping Assistance, Safe Exit Warning-সহ একাধিক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।
ইঞ্জিন
এই গাড়িতে রয়েছে ১.৫ লিটার ফোর সিলিন্ডার, ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বাধিক ১১৫ Bhp পাওয়ার এবং ১৪৪ Nm টর্ক উৎপন্ন হয়। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। গাড়িটি ম্যানুয়াল এবং অটোম্যাটিক দুই ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। অটোম্যাটিক ভ্যারিয়েন্টে প্যাডেল শিফটারের ফিচারও থাকবে। Eco, Normal এবং Sport — তিনটি ড্রাইভিং মোডও রয়েছে এই গাড়িতে। সংস্থার দাবি অনুযায়ী, গাড়িটির মাইলেজ প্রতি লিটার পেট্রলে ১৮.৬ কিলোমিটার।২০২৭ সালে এই গাড়ির CNG ভ্যারিয়েন্টও বাজারে লঞ্চ করা হতে পারে বলে জানিয়েছে সংস্থা।
দাম
ভারতের বাজারে গাড়িটির এক্স শোরুম দাম শুরু ৯.৯৯ লক্ষ টাকা থেকে। ১১,০০০ টাকা দিয়ে সংস্থার ওয়েবসাইট ও শোরুম থেকে গাড়িটি বুকিং করতে পারবেন ক্রেতারা।
