ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক পতনে লেনদেন চলছে আজ সোমবার (২৬ অক্টোবর)। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিট বা সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইতে ৬৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুর ৪০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪ দশমিক ৫১ পয়েন্ট। এসময় সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৪১৮ দশমিক শূন্য তিন পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক সাত দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯৩ দশমিক ৯০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬০ দশমিক ৫০ পয়েন্টে। এ সময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির এবং কমেছে ১৬১টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা প্রাইম ব্যাংকের ছয় কোটি ৮৪ লাখ টাকা, সিটি ব্যাংকের চার কোটি ৭০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের চার কোটি তিন লাখ টাকা, সোনালী আঁশের দুই কোটি ৪৫ লাখ টাকা এবং প্রাইম ফাইন্যান্সে ফাস্ট মিউচুয়াল ফান্ডের দুই কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়।
সংশ্লিষ্ট সংবাদ: ডিএসই
২৫ অক্টোবর ২০২৬
২৫ অক্টোবর ২০২৬
২৩ অক্টোবর ২০২৬
