চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২২টি পদে ৩৯৩ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অষ্টম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীরাও এসব পদে আবেদনের সুযোগ পাবেন। আবেদন শুরু হবে আগামী ৮ নভেম্বর সকাল ১০টায়। আবেদন করা যাবে ৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদন গ্রহণ করা হবে শুধু অনলাইনে।
আবেদনের যোগ্যতা ও সময়সীমা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের বয়স ২০২৬ সালের ৮ ডিসেম্বর ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ৬ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং ৮ নম্বর পদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
পদগুলো অস্থায়ী। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। চাকরির কর্মস্থল চট্টগ্রাম।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনলাইন নিয়োগ পোর্টালে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত চট্টগ্রাম বন্দরের ওয়েবসাইটে।
আবেদনের সঙ্গে নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি
পদের ক্রমিক নম্বর অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ৭ থেকে ১৭ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৮ থেকে ২২ নম্বর পদের জন্য ৫০ টাকা ফি দিতে হবে। অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে।
The post ৩৯৩ জনকে চাকরি দেবে চট্টগ্রাম বন্দর, এসএসসি পাসেই আবেদন appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
