সম্পাদক ও প্রকাশক: আবুল হাসান মো: আল ফারুকা
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি অবসরপ্রাপ্ত ও মৎস্য কর্মকর্তাদের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে দেশের আপামর জনগোষ্ঠীর প্রাণিজ আমিষের চাহিদা পূরণে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান।
দেশের কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জনসহ জাতীয় অর্থনীতির অগ্রযাত্রায় মৎস্যখাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, এ খাতের অর্জিত সাফল্যকে ধরে রাখতে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আরো কার্যকরী ভূমিকা পালনের উপর গুরুত্বপূর করেন। এর মাধ্যমে দেশের মৎস্য খাতের লক্ষমাত্রা অর্জন সম্ভব হবে।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সায়েন্টিফিক ম্যাগাজিন " ফিশারিজ নেক্সাস" এর মোড়ক উন্মোচন ও বাংলাদেশের ব্লু ইকোনমি ও মৎস্যখাত " শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। মৎস্য অধিদপ্তরীয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল এর সভাপতিত্বে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ খালেদ কনক, মৎস্য অধিদপ্তরীয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ অলি-উর রহমান বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশে পুকুর, দীঘি,হাওর, বাঁওড় ,খাল-বিলের মতো অসংখ্য জলাশয় রয়েছে। এ জলাশয়ে সুষ্ঠু ও পরিকল্পিতভাবে ব্যবহার করে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের সেবায় অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তাদেরকে দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ মানব কল্যাণমূলক কার্যক্রম আরো প্রসারিত করার আহ্বান জানান।
পরে মন্ত্রী সায়েন্টিফিক ম্যাগাজিন" ফিশারিজ নেক্সাস" এর মোড়ক উন্মোচন করেন।
