ইসরায়েলকে ‘বাঁচাতে’ হাতে আর মাত্র চার ঘণ্টা রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। সমর্থকদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরায়েলকে ‘বাঁচাতে’ হাতে চার ঘণ্টা সময় রয়েছে।
এর আগে ফিলিস্তিনি নাগরিকেরা ‘দলে দলে ভোট দিতে ছুটছেন’ বলে সতর্ক করে বক্তব্য দিয়েছিলেন নেতানিয়াহু। এ বক্তব্যের পর তার বিরুদ্ধে ‘ভীতি ছড়ানো’ ও ‘উসকানি’ দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সময় রাত ১০টায় ভোটকেন্দ্র বন্ধ হওয়ার কথা রয়েছে। তবে ওই সময় যারা ভোট দেওয়ার জন্য লাইনে অপেক্ষা করবেন, তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
সূত্র: আল-জাজিরা
/অ
