সৃজলা গুহছবি: Facebook
Published on
:
1 min read
শো শুরুর প্রথমদিকে সে ভাবে নজর কাড়তে পারেননি তিনি। তবে সময় যত এগিয়েছে তত ‘বিগ বস’ বাংলার ঘরে জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী সৃজলা গুহ। সদ্য ঘর থেকে বেরিয়েছেন অভিনেতা ভরত কল। তার পরেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ভিডিয়ো। যেখানে চলতি সপ্তাহের ক্যাপ্টেন মনামী ঘোষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে সৃজলাকে। তবে কি আগামী সপ্তাহের নমিনেশন নিয়েই সমস্যা বেঁধেছে তাঁদের মধ্যে?
