ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায়। দুপুর ২টোর পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে ঘন মেঘে ঢেকে যায় আকাশ। সঙ্গে শুরু হয় ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টি। হলদিয়া, মহিষাদল ও নন্দকুমার-সহ একাধিক এলাকায় বৃষ্টি শুরু হলেও দিঘায় তখনও বৃষ্টির খবর মেলেনি। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব এবং জেলার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে দেখুন Ei Samay।